বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

এভিডেন্স বেইজড মেডিসিনে প্রশিক্ষণ নিলেন ২৬৯ ফ্যাকাল্টি

২২ জুন ২০২৬, ০৭:২০ PM
কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়

কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় © সংগৃহীত

রোগীদের চিকিৎসা ব্যয় সাশ্রয় এবং বিজ্ঞানভিত্তিক সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বিভিন্ন বিভাগের ২৬৯ জন ফ্যাকাল্টি ও জ্যেষ্ঠ চিকিৎসককে ‘এভিডেন্স বেইজড মেডিসিন’ (প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যা) বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার গুণগত মানোন্নয়নে এই আধুনিক চিকিৎসাপদ্ধতি বড় অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মোট ১০টি ব্যাচে এই ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। আজ সোমবার (২২ জুন) শহীদ ডা. মিল্টন হলে ১০ম ব্যাচের তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা সমকালীন চিকিৎসাব্যবস্থায় প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার গুরুত্ব তুলে ধরে বলেন, ক্লিনিক্যাল প্র্যাকটিসের প্রতিটি স্তরে রোগীর অধিকার, চিন্তাভাবনা ও আগ্রহকে চিকিৎসকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। চিকিৎসা বিজ্ঞানের প্রতিনিয়ত পরিবর্তনশীল ধারার সাথে তাল মেলাতে এবং চিকিৎসা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রমাণভিত্তিক চিকিৎসার জ্ঞান অর্জন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। জ্যেষ্ঠ চিকিৎসকদের এই প্রশিক্ষণ লাভ তাদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি করবে।

বিশেষজ্ঞরা উল্লেখ করেন, চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে যদি প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ কার্যকর করা যায়, তবে একটি বৈষম্যহীন, ন্যায্য ও দক্ষ স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এটি চিকিৎসকদের ওপর সাধারণ জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে গুণগত পরিবর্তনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিন দিনব্যাপী এই নিবিড় কর্মশালায় দেশের চিকিৎসা খাতের বিশিষ্টজনেরা গুরুত্বপূর্ণ ও তথ্যসমৃদ্ধ প্রবন্ধ উপস্থাপন করেন। প্রশিক্ষণে মূলত পিকো ফ্রেমওয়ার্ক, মেডিকেল অডিটের গুরুত্ব এবং ক্লিনিক্যাল অডিট সাইকেলের মতো আধুনিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোকপাত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে প্রমাণভিত্তিক চিকিৎসার চর্চাকে উৎসাহিত ও জনপ্রিয় করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড এভিডেন্স-বেইজড হেলথকেয়ার ডে’ উদযাপন করা হয়েছে। এই উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিএমইউ ইতোমধ্যে মর্যাদাপূর্ণ ‘এভিডেন্স অ্যাম্বাসেডর’ খেতাবও অর্জন করেছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9