বিএমইউতে ‘স্মার্ট হাসপাতাল পাইলট ইনিশিয়েটিভ’ শীর্ষক কৌশলগত সমন্বয় সভা

১২ জুন ২০২৬, ০৬:২০ PM
বিএমইউতে ‘স্মার্ট হাসপাতাল পাইলট ইনিশিয়েটিভ’ শীর্ষক কৌশলগত সমন্বয় সভা

বিএমইউতে ‘স্মার্ট হাসপাতাল পাইলট ইনিশিয়েটিভ’ শীর্ষক কৌশলগত সমন্বয় সভা © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘স্মার্ট হাসপাতাল পাইলট ইনিশিয়েটিভ’ প্রকল্পের আওতায় ‘স্মার্ট হাসপাতাল সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের কৌশলগত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্সের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

ইসলামি বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (আইসিইএসসিও) সহায়তায় পরিচালিত ‘স্মার্ট হাসপাতাল পাইলট ইনিশিয়েটিভ’ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো— হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম (এইচএমএস), ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডস (ইএমআর), আইওটিভিত্তিক পর্যবেক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর মাধ্যমে বিএমইউকে একটি সম্পূর্ণ ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য প্রতিষ্ঠানে রূপান্তর করা।

পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন (বহির্বিভাগ ও অন্তর্বিভাগ), ক্লিনিক্যাল অনকোলজি, কার্ডিওলজি (সিসিইউ) এবং অ্যানেস্থেসিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন (আইসিইউ) বিভাগে এই প্রযুক্তিগত রূপান্তর শুরু হয়েছে। পরবর্তীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পুরো বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেম চালু করা হবে।

বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিপিএইচআইয়ের চেয়ারম্যান এবং প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুল হক।

সভাটি সঞ্চালনা করেন স্মার্ট হাসপাতাল পাইলট ইনিশিয়েটিভের টেকনিক্যাল অ্যাডভাইজরি অ্যান্ড স্টিয়ারিং কমিটির সদস্য সচিব এবং আইসিইএসসিও বিষয়ক বিএমইউ সমন্বয়ক ড. ফারজানা ইসলাম রূপা। তিনি প্রকল্পের সামগ্রিক রূপরেখা, বাস্তবায়ন অগ্রগতি, বিভাগীয় মূল্যায়ন চিত্র এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রকল্পের কারিগরি দিকগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. তৌফিক হাসান। এ সময় কারিগরি সহায়তায় যুক্ত বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আওসাফ রহমান এবং সায়েদ সাদমান সাব্বির উপস্থিত ছিলেন।

সভায় অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ড. মো. আতিকুল হক এবং কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. দ্বীন-ই-মুজাহিদ মো. ফারুক ওসমানী এই প্রকল্প সফল করতে শক্তিশালী পারস্পরিক সমন্বয় এবং একটি সমন্বিত ইন্টারঅপারেবল (আন্তঃকার্যক্ষম) সিস্টেম তৈরির ওপর গুরুত্বারোপ করেন। বিএমইউর আইটি সেলের সিস্টেম অ্যানালিস্ট মো. মারুফ হোসেন সফটওয়্যার বাস্তবায়নের কারিগরি দিকগুলো আলোচনা করেন।

এছাড়া সভায় গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইদুল হক, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শাহিদুল হক এবং অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী আলী আফতাব, ডিপিএইচআই-এর প্রভাষক ড. খন্দকার ফাতেমা এবং ড. সায়েদা সুমাইয়া ইফা।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9