বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

০১ জুন ২০২৬, ০৬:৫৮ PM
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বি ব্লকের শহীদ ডা. মিলন হলে তিন পর্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ডিনবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্ট, শিক্ষার্থী এবং সকল পর্যায়ের কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সৌহার্দ্য ও সম্প্রীতির এই আয়োজনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল এবং হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান।

শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান একটি ভালো ও সুন্দর উদ্যোগ, যার মাধ্যমে আমরা সবাই একসাথে মিলিত হওয়ার সুযোগ পাই। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা সেবামূলক পেশার সাথে যুক্ত।

তিনি বলেন, ঈদের ছুটির মাঝেও বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে দুই দিন চিকিৎসাসেবা কার্যক্রম চালু ছিল এবং এর পাশাপাশি ইনডোর ও জরুরি বিভাগের চিকিৎসাসেবাও নিরবচ্ছিন্ন ছিল। ঈদের ছুটির কারণে কাজকর্মে যে শ্লথ গতি এসেছে, তা দূর করে পুনরায় পূর্ণ দক্ষতা ও গতিশীলতার সাথে চিকিৎসাসেবা, শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কাজে আত্মনিয়োগ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ সোমবার (১ জুন) থেকে প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, বিভাগ এবং হাসপাতাল সম্পূর্ণভাবে খুলেছে। এর আগে গত ২৮ মে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা সালাত আদায় করেন। ঈদের দিন হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগীর জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এছাড়া ঈদের ছুটির মাঝে গত ২৭ মে এবং ৩০ মে বিএমইউর বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২ খোলা রেখে ৭১৯ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসকেরা। ওই দুই দিন চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬