ঈদের ছুটিতে খোলা থাকবে বিএমইউর জরুরি বিভাগ, আউটডোর সেবা মিলবে দুদিন

২৪ মে ২০২৬, ০৬:১৮ PM , আপডেট: ২৪ মে ২০২৬, ০৭:২০ PM
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই জামাত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে ৩১ মে পর্যন্ত বিএমইউর সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ছুটির সময়েও হাসপাতালের ইনডোর (সবুজ ও সাধারণ ওয়ার্ড) এবং জরুরি বিভাগ প্রচলিত নিয়মে সার্বক্ষণিক চালু থাকবে। ছুটি শেষে ১ জুন বিশ্ববিদ্যালয়টি যথানিয়মে সম্পূর্ণভাবে খুলবে। ওইদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান উদযাপিত হবে।

ঈদের ছুটির মধ্যেও সাধারণ রোগীদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ মে এবং ৩০ মে হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৭ ও ৩০ মে বহির্বিভাগের এই বিশেষ চিকিৎসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমানকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬