বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে বিএমইউতে র‍্যালি ও সেমিনার

১৭ মে ২০২৬, ০৫:৪৬ PM
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে র‍্যালি

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে র‍্যালি © সংগৃহীত

‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৬’ উপলক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনে আজ রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে বি ব্লকের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে এসে শেষ হয় এবং সেখানে উচ্চ রক্তচাপের সচেতনতা ও প্রতিকার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি নীরব ঘাতক ‘হাইপারটেনশন’ বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক জীবনযাত্রা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিতের সভাপতিত্বে সেমিনারে দেশের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞরা উচ্চ রক্তচাপের আধুনিক চিকিৎসা ও প্রতিরোধমূলক নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মনজুর মাহমুদ, অধ্যাপক ডা. মোখলেছুর রহমান, অধ্যাপক ডা. এস এম আহসান হাবীব, অধ্যাপক ডা. দিপল কৃষ্ণ অধিকারী ও অধ্যাপক ডা. এটিএম ইকবাল হাসান।

এছাড়াও কার্ডিওলজি বিভাগের শিক্ষক, চিসিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হৃদরোগ বিশেষজ্ঞরা এই সচেতনতামূলক আয়োজনে অংশ নেন। বক্তারা প্রত্যেকেই সুস্থ হার্ট ও দীর্ঘায়ুর জন্য নিয়মিত রক্তচাপ পরিমাপের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬