বিএমইউতে গ্লোবাল ফ্যাটি লিভার দিবস পালিত

১১ জুন ২০২৬, ০৮:৪৩ PM
বিএমইউতে গ্লোবাল ফ্যাটি লিভার দিবস পালিত

বিএমইউতে গ্লোবাল ফ্যাটি লিভার দিবস পালিত © সংগৃহীত

মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি) বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ হিসেবে আবির্ভূত হয়েছে। এই নীরব মহামারি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং লক্ষ্যভিত্তিক (টার্গেটেড) চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গ্লোবাল ফ্যাটি লিভার দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

সকালে বিএমইউর বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। পরবর্তীতে শহীদ ডা. মিল্টন হলে ‘টার্গেটেড থেরাপি ইন মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি)’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ ও প্রক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এলিন। তিনি জানান, এমএএফএলডি হলো লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার একটি অবস্থা, যা মূলত টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বিপাকীয় ত্রুটির কারণে হয়ে থাকে। যথাযথ চিকিৎসা না হলে এই রোগ ধীরে ধীরে প্রদাহ, ফাইব্রোসিস, সিরোসিস এমনকি লিভার ক্যান্সারের রূপ নিতে পারে।

ডা. এলিন আরও জানান, চিকিৎসা বিজ্ঞানে এখন টার্গেটেড থেরাপির ওপর জোর দেওয়া হচ্ছে। সেমিনারে GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট, SGLT2 ইনহিবিটর এবং এফজিএফ২১ অ্যানালগসহ বিভিন্ন আধুনিক ও উদীয়মান চিকিৎসার সম্ভাবনার কথা তুলে ধরা হয়। তিনি বলেন, রোগের অন্তর্নিহিত বিপাকীয় ও আণবিক কারণগুলো বোঝা গেলে রোগীভেদে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা প্রদান সহজতর হবে, যা কোটি কোটি আক্রান্ত মানুষের জন্য নতুন আশার আলো হয়ে দেখা দিতে পারে।

উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ফ্যাটি লিভার প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা ফ্যাটি লিভার রোগকে ‘নীরব মহামারি’ থেকে জনস্বাস্থ্য অগ্রাধিকারের পর্যায়ে নিয়ে আসার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9