বিএমইউ’র সিন্ডিকেট সদস্য হলেন তিন সংসদ সদস্য

১৪ জুন ২০২৬, ০২:৪৯ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:৫০ PM
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মনোনীত তিন সিন্ডিকেট সদস্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মনোনীত তিন সিন্ডিকেট সদস্য © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয় সংসদের তিনজন সংসদ সদস্যকে (এমপি) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মনোনয়ন দেন। 

জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিন এমপি হলেন, ঢাকা-১৯ আসনের সদস্য সদস্য (এমপি) দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের ডা. মো. মাহবুবুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসন-২৯ এর এমপি ফাহিমা নাসরিন। 

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় ১ কোটি ৭০ লাখ শিক্ষার্থী, ৬৫ হাজার স্কুল—চাপ সামাল দিতে নতুন উদ্যোগ

এতে বলা হয়েছে, তাদের এই মনোনয়ন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সাথে সাথে বিএমইউ এর শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে গতিশীল করবে। 

বর্তমানে বিএমইউ’র সিন্ডিকেট বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। আর সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।

ডেটা প্রাইভেসি নিয়ে রবির প্রতিযোগিতা, পুরস্কার পেল সেরা ১০ …
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের দুই মাসব্যাপী কর্মসূচ…
  • ০৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহ…
  • ০৫ নভেম্বর ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে ললিপপ খাওয়ার অপরাধে মাদ্রাসা ছাত্রীকে…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে ১০ মুহূর্তে কিংবদন্তি হয়ে উঠেছেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি-বুয়েট-মেডিকেল: চার টপারের সফলতার গল্প
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950