রেডিওলজিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স’

১৫ জুন ২০২৬, ০৮:৫৭ PM
সোমবার এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে

সোমবার এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসা সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও গুরুত্ব নিয়ে সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার উপ-কমিটির উদ্যোগে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভবিষ্যতে চিকিৎসকদের বিকল্প নয়, বরং এটি চিকিৎসা সেবার মানোন্নয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা রেডিওলজিতে এআইয়ের অবদান অনস্বীকার্য।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সকে চিকিৎসা বিজ্ঞানসহ সামগ্রিক স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং দেশের স্বাস্থ্য খাতের গুণগত মানসম্পন্ন ও নিজস্ব ডাটা সংরক্ষণের ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। এছাড়াও সেমিনারে মূল্যবান বক্তব্য রাখেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মাহবুবা শিরীন। তিনি তার উপস্থাপনায় রেডিওলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান ব্যবহার, সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অপর বক্তা রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল তার উদ্ভাবনী গবেষণা প্রবন্ধ ‘মাল্টিমোডাল এআই ফর জয়েন্ট লাং টিউমার সেগমেনটেশন অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার প্রিডিকশন ফর্ম সিটি স্কানস’ উপস্থাপন করেন। তিনি দেখান কীভাবে আধুনিক এআই-ভিত্তিক প্রযুক্তি ফুসফুসের টিউমার দ্রুত ও নির্ভুলভাবে শনাক্তকরণ, সেগমেন্টেশন এবং সিটি স্ক্যান থেকে ক্লিনিক্যাল বৈশিষ্ট্যের পূর্বাভাস দিয়ে কার্যকর রোগ নির্ণয়ে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও কেন্দ্রীয় সেমিনার উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. আফজালুন নেসা এবং সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, গবেষক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ অংশে অংশগ্রহণকারীদের মধ্যে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে দেশের স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, নৈতিক ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9