এবার নিজ এলাকায় নার্সিং কলেজ চাইলেন মির্জা ফখরুল

০৫ মে ২০২৬, ০৬:৩৯ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

মেডিকেল কলেজের পর এবার নিজ এলাকায় নার্সিং কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে দেওয়া এক চিঠিতে এই দাবি জানিয়েছেন তিনি।

চিঠিতে স্থানীয় সরকার মন্ত্রী লিখেছেন, ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের একটি বৃহৎ এবং জনবহুল জেলা। এই জেলার শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের পেশাগত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং স্থানীয় জনগোষ্ঠীর নার্সিং সেবা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃজনের জন্য একটি নার্সিং কলেজ স্থাপন করা প্রয়োজন। জেলায় একটি নার্সিং ইন্সটিটিউট রয়েছে, যাতে সীমিত সংখ্যক ডিপ্লোমা আসন বিদ্যমান।

এতে আরও বলা হয়, সার্বিক বিবেচনায় ঠাকুরগাঁও জেলায় একটি নার্সিং কলেজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬