নার্সিংয়ের ডিজির দায়িত্বে অতিরিক্ত সচিব দিল আফরোজা

২৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ PM
অতিরিক্ত সচিব দিল আফরোজা

অতিরিক্ত সচিব দিল আফরোজা © সংগৃহীত ও সম্পাদিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজাকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করেছে সরকার। এজন্য তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হল।

আরও পড়ুন: নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে

এর আগে গত ২২ এপ্রিল তৎকালীন মহাপরিচালক আনোয়ার হোছাইন আকন্দকে প্রতিষ্ঠানটি থেকে সরিয়ে নেয় সরকার। ওই দিন জারি করা এক অফিস আদেশে অধিদপ্তরে তার সংযুক্তি বাতিল করে তাকে স্বাস্থ্য সেবা বিভাগে ফেরত নেওয়া হয়েছে।

আনোয়ার আকন্দ ২০২৪ সালের ১৫ অক্টোবর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পান। কিন্তু পদটি দ্বিতীয় গ্রেডভুক্ত (অতিরিক্ত সচিব পদমর্যাদার) হলেও তিনি তৃতীয় গ্রেডভুক্ত হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ২০২৫ সালের ২৮ মে সিনিয়র স্টাফ নার্স গোলাম মোরশেদ এই নিয়োগকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করেন। ওই বছরের ২৯ জুন আকন্দসহ তিন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনের সরকারি আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। তবে তিনি দায়িত্বে বহাল ছিলেন।

‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬