এপ্রিলের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্বাস্থ্য কেন্দ্র’

২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ PM
রাজধানী ঢাকার একটি নগর স্বাস্থ্য কেন্দ্র

রাজধানী ঢাকার একটি নগর স্বাস্থ্য কেন্দ্র © ফাইল ছবি/সংগৃহীত

চলতি এপ্রিল মাসের মধ্যেই সিটি কর্পোরেশন ও পৌরসভা পর্যায়ের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার (নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে হস্তান্তর করা হচ্ছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিভিল সার্জনদের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, স্থানীয় সরকার বিভাগ নির্মিত ১৯২টি নগর স্বাস্থ্য কেন্দ্র এতদিন সিটি কর্পোরেশন ও পৌরসভার অধীনে পরিচালিত হয়ে আসছিল। তবে স্বাস্থ্যসেবাকে এক ছাতার নিচে নিয়ে আসতে এসব স্বাস্থ্য কেন্দ্র আত্মীকরণের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবারের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

সিভিল সার্জনদের কাছে পাঠানো সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চলতি এপ্রিল মাসের মধ্যে ১৯২টি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার স্বাস্থ্য সেবা বিভাগের নিকট হস্তান্তর করতে হবে। সিটি কর্পোরেশন ও পৌরসভা পর্যায়ের সকল ভবন সংশ্লিষ্ট সিভিল সার্জনের নিকট হস্তান্তর করতে হবে। সিটি কর্পোরেশনের সেন্টারসমূহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার সেন্টারসমূহ সংশ্লিষ্ট পৌরসভার সিইও বা প্রশাসক হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এতে আরও বলা হয়, হস্তান্তরের পর আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টারের যে-কোনো রক্ষণাবেক্ষণ, পরিচালন ও মেরামতের কার্যক্রম স্বাস্থ্য সেবা বিভাগ নিশ্চিত করবে। হস্তান্তরের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

চিঠিতে সিভিল সার্জনদের সংশ্লিষ্ট সিইও বা প্রশাসকদের সাথে যোগাযোগ করে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬