নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে

২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ PM
যুগ্মসচিব আনোয়ার হোছাইন আকন্দ

যুগ্মসচিব আনোয়ার হোছাইন আকন্দ © সংগৃহীত

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ার হোছাইন আকন্দকে প্রতিষ্ঠানটি থেকে সরিয়ে নিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরে তার সংযুক্তি বাতিল করে তাকে স্বাস্থ্য সেবা বিভাগে ফেরত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তা-কে তাঁর নামের পার্শ্বে বর্ণিতভাবে পদায়ন করা হল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পদটি দ্বিতীয় গ্রেডভুক্ত (অতিরিক্ত সচিব পদমর্যাদার) হলেও ২০২৪ সালের ১৫ অক্টোবর তৃতীয় গ্রেডভুক্ত যুগ্ম সচিব আনোয়ার হোসেন আকন্দকে সেখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। পরে ২০২৫ সালের ২৮ মে সিনিয়র স্টাফ নার্স গোলাম মোরশেদ এই নিয়োগকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করেন।

ওই বছরের ২৯ জুন আকন্দসহ তিন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনের সরকারি আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। তবে তিনি দায়িত্বে বহাল ছিলেন।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬