রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা

২১ এপ্রিল ২০২৬, ০৩:০২ PM
রাজশাহী নার্সিং কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

রাজশাহী নার্সিং কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা © টিডিসি

অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি) কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে এ শাটডাউন ঘোষণা করেন।

এদিনও শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। এতে সংগঠনটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান, মেহেদি হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ নিয়োগের দাবিতে ওই দিন ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সোমবার ছিল আল্টিমেটামের শেষ দিন। বিকেল পর্যন্ত নার্সিং অধিদফতর থেকে অধ্যক্ষ নিয়োগ করে প্রজ্ঞাপন না আসায় কঠোর কর্মসূচির কথা জানান শিক্ষার্থীরা। নতুন সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২১ এপ্রিল) তারা কলেজে ক্লাস, পরীক্ষা ও হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, প্রায় তিন মাস থেকে কলেজে অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে। সে জন্য অবিলম্বে অধ্যক্ষ নিয়োগ দেওয়া প্রয়োজন। সম্প্রতি দেশের আরও তিনটি নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে দেশের ঐতিহ্যবাহী রাজশাহী নার্সিং কলেজ অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে না।

তবে একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের অন্তঃকলহ ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ একটি পক্ষের গাফিলতিতে এ জটিলতা সৃষ্টি হয়েছে। আগের অধ্যক্ষ মতিয়ারা বেগম অবসরে যাওয়ার সময় কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব দেননি। পরে অধ্যক্ষ হতে আগ্রহ প্রকাশ করে ‘লবিং’ শুরু করেন কয়েকজন সিনিয়র শিক্ষক। তবে রহস্যজনক বিশেষ একটি কারণে এখনো পর্যন্ত অধ্যক্ষ হিসেবে কাউকে নিয়োগ বা পদায়ন দেয়নি নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর (ডিজিএনএম)।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬