মেডিকেল-ডেন্টাল ভর্তি নিয়ে সভা শুরু

০৯ নভেম্বর ২০২৫, ০৪:২৪ PM
চিকিংসকের প্রতীকী ছবি

চিকিংসকের প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি নিয়ে ডাকা সভা শুরু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বেগম নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমিন, পরিচালক (চিকিৎসা শিক্ষা) মহিউদ্দিন মাতুব্বর, যুগ্মসচিব মল্লিকা খাতুনসহ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আজকের সভায় সব চূড়ান্ত করা হবে। এরপর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সভা শেষে বিস্তারিত বলা যাবে।

প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি ন…
  • ০২ নভেম্বর ২০২৬
এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ আজ, দায়িত্বে দুই নাজমুল
  • ০২ নভেম্বর ২০২৬
আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহবান স্বরাষ…
  • ০২ নভেম্বর ২০২৬
২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্…
  • ০২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা উদ্বেগে স্কোয়াডে নেই রোনালদো, শঙ্কায় এশিয়ান কাপ
  • ০২ নভেম্বর ২০২৬