মেডিকেল-ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে

০৬ নভেম্বর ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ০৫:২২ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের আসন কমানো নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে প্রায় ৮০০ আসন কমানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে এখনো স্বাস্থ্য উপদেষ্টার অনুমোদন মেলেনি। এ অবস্থায় ভর্তি আবেদন অথবা বিজ্ঞপ্তি প্রকাশ কোনোটিই করার অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। আগামী সপ্তাহের শুরুতে উপদেষ্টার অনুমোদনের পর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমাদের আগামী রবিবার (৯ নভেম্বর) পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা চেষ্টা করছি রবিবারের মধ্যে আসন সংখ্যা কমানো সংক্রান্ত অনুমোদন নেওয়ার। অনুমোদন মিললে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।’

এদিকে এবার মেডিকেল-ডেন্টাল ভর্তি আবেদনের সময় তিনটি অপশন থাকবে। একটি শুধু মেডিকেল, আরেকটি মেডিকেল+ডেন্টাল, আর শেষ অপশন হিসেবে থাকবে শুধু ডেন্টাল। শিক্ষার্থীরা তাদের পছন্দমত অপশন দিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

সূত্রমতে, কোনো শিক্ষার্থী যদি আবেদনের সময় শুধু মেডিকেল অপশন দেয়, তাহলে তার সামনে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ আসবে। কেউ যদি শুধু ডেন্টাল দেয়, তাহলে তার সামনে ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৯টি প্রতিষ্ঠানের নাম দেখাবে। আর কেউ যদি মেডিকেল+ডেন্টাল অপশন ক্লিক করে তাহলে তার সামনে মোট ৪৬টি প্রতিষ্ঠান আসবে। এখানে তিনি তার পছন্দক্রম দেবেন।

সূত্র আরও জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মানহীন এবং সক্ষমতা নেই এমন বেশ কয়েকটি মেডিকেল কলেজের আসন কমানো হয়েছে। গত ২৬ অক্টোবর ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি মেডিকেলে ৪০৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৪০৮টি আসন কমানো হয়েছে। অর্থাৎ সরকারি-বেসরকারি মিলিয়ে ৮১৬টি আসন কমেছে।

ইতোমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নীতিমালা অনুযায়ী, এবার ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর যাচাই হবে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএর ভিত্তিতে। এ ছাড়া আবেদনের জন্য ওই দুই পরীক্ষায় মোট জিপিএ সর্বনিম্ন ৮.৫০ নির্ধারণ করা হয়েছে। একই সাথে জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ পেতে হবে। তবে পশ্চাদপদ জনগোষ্ঠীর ক্ষেত্রে জিপিএ নির্ধারণ করা হয়েছে ৮.০০।

এবার ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরা মেডিকেলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সাধারণ সেকেন্ড টাইম ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৩ নম্বর এবং মেডিকেলে ভর্তি থাকা সেকেন্ড টাইম ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে। এ ছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্নের মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলীর মূল্যায়নে ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। পাশমার্ক নির্ধারণ করা হয়েছে ৪০। পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট।

এ ছাড়া এবার ভর্তির ক্ষেত্রে পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য ১ এবং অসচ্চল মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এ ছাড়া বিদেশি প্রার্থীদের মধ্যে সার্কভুক্ত দেশের জন্য মোট ১২৫ ও নন-সার্কভুক্ত দেশের জন্য ৯৯টিসহ মোট ২২৪টি আসন সংরক্ষণ করা হয়েছে।

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মান…
  • ২০ মার্চ ২০২৬
সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর জুলুম করা হচ্ছে: জামায়া…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence