মাদ্রাসার এমপিও, পদোন্নতিসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে সতর্ক করে গণবিজ্ঞপ্তি

০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪০ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪১ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

মাদ্রাসার এমপিও ও পদোন্নতিসহ বিভিন্ন কার্যক্রমের জন্য অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখার জরুরী গণবিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে।

পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। এছাড়া এমপিওভুক্তকরণ, বিভিন্ন সংশোধন এবং পদোন্নতি বা অন্য যে কোন বিষয়ে বিদ্যমান বিধি-বিধান অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করা হয়। 

আরও পড়ুন: সরাসরি ভর্তি ৯ম শ্রেণিতে, ছাড় বয়সেও— কওমি শিক্ষার্থীদের ‍বিশ্ববিদ্যালয়-মেডিকেলে পদচারণা বাড়বে?

এখানে কোনো প্রকার অবৈধ তদবির বা অর্থ লেন-দেনের সুযোগ নেই। তাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোন কাজের জন্য অধিদপ্তরের কোন কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬