মাদ্রাসায় উপবৃত্তি পাবে না যারা

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফি জমা দেওয়া সাপেক্ষে আগামী ১২ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না করলে শিক্ষার্থীরা উপবৃত্তির আওতাভুক্ত হবে না। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যে সব শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো কারণে বাদ পড়েছে, সে সকল শিক্ষার্থীর শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার জন্য পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে তাদের সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং eSIF পূরণের সময়সীমা বর্ধিত করা হলো।

এতে বলা হয়, কেবল বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোন তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না । 

যে সব শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবে না তারা উপবৃত্তির আওতাভুক্ত হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬