এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন

০৫ অক্টোবর ২০২৫, ০২:২৯ PM
মাউশি লোগো

মাউশি লোগো © টিডিসি সম্পাদিত

পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৮ হাজার ৫৭৫ জন ও কলেজের ৮৬ হাজার ১৭৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এর আগে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯ হাজার ৭৪৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ১৪৫ ও কলেজ-২ হাজার ৫৯৯) মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। ফলে সেপ্টেম্বর মাসের ১ম ধাপ বেতন-ভাতা ইএফটি বাবদ মোট ৯৯৭ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৩৯৪ টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা।

৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬
ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬