বদলি ইস্যুতে ২০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

০৫ অক্টোবর ২০২৫, ০৫:০১ PM
সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষকরা

সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষকরা © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্তদের বদলি নীতিমালা-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা বলছেন, আগামী ২০ অক্টোবরের মধ্যে বদলির জন্য শূন্যপদের তালিকা প্রকাশ করতে হবে। অন্যথায় ২৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা।

আজ রবিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ ইউনিটি অব টিচার্স’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রণীত বদলি নীতিমালা-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আমরা সুঢ়ভাবে বিশ্বাস করি সংশ্লিষ্ট বিভাগ শিক্ষকদের এ ন্যায্য দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে এবং নীতিমালাটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করবে।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা আরও বলেন, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ অনুযায়ী বদলি বাস্তবায়নের জন্য শিক্ষকরা বার বার কর্মকর্তাদের অনুরোধ করার পরও তারা ২০২৫ এর সেপ্টেম্বর থেকে বদলি নীতিমালা বাস্তবায়নের কথা বলে আসছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ১৫ সেপ্টেম্বর শূন্যপদের তালিকা প্রকাশের কথা থাকলেও তারা অক্টোবর মাস শুরু হলেও তা করতে পারেনি। এখনও শিক্ষকরা বার বার অনুরোধ করার পরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করতে বাধ্য হয়েছি।

বক্তারা বলেন, আপনারা জানেন এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে শিক্ষক নিয়োগ নীতিমালা-২০১৫ অনুসারে দূরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নীতিমালার ৭ নম্বর ধারার মাধ্যমে পরবর্তী নিয়োগে আবেদন করে তাদের কর্মস্থল পরিবর্তন করে বাড়ির কাছাকাছি আসতে পারত। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সুবিধাভোগীদের সঙ্গে কোন প্রকার আলোচনা ছাড়া ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে হঠাৎ করে বিকল্প কোন পথ না রেখে ৭ নম্বর ধারা বন্ধ করে দেয়। যার ফলে এনটিআরসিএ কর্তৃক দূরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আর বাড়ির পাশে ফেরার কোন সুযোগ না পেয়ে হতাশায় নিমজ্জিত হয়।

এমপিওভুক্ত শিক্ষকরা আরও বলেন, এরপর তারা বিরামহীনভাবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরগুলোতে তাদের দুঃখের বিষয়ে বার বার যোগযোগ অব্যাহত রাখে এবং বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আর্কষণের চেষ্টা করে। তিন বছর এ চেষ্টার পর ২০২৪ খ্রিষ্টাব্দে ডিসেম্বরে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের আদেশে শিক্ষা মন্ত্রণালয় একটি বদলি নীতিমালা প্রণয়ন করে।

পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফের…
  • ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করলে সহজেই বলা যায়— ‘স্বামী…
  • ১১ নভেম্বর ২০২৬
সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950