এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি চালুর দাবিতে কঠোর কর্মসূচি আসছে

০৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি যথাসময়ে চালুর দাবিতে কঠোর কর্মূচিতে যাচ্ছেন শিক্ষকরা। আগামীকাল রবিবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইউনিটি অব টিচার্স এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ইউনিটি অব টিচার্সের মুখপাত্র  এ এইচ বাবলু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলেও সেটি মানা হয়নি। এ অবস্থায় আমরা আগামীকালকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আল্টিমেটাম দিতে চাই। এ আল্টিমেটামের মধ্যে বদলির কার্যক্রম শুরু না করা হলে শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাবে।’

কী ধরনের কর্মসূচি আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘শিক্ষকরা কোনো কর্মসূচিতে যেতে চায় না। এজন্য আমরা সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই। তবে এর মধ্যেও যদি দাবি না মানা হয়, তাহলে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এছাড়া ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে রিট হওয়ায় বদলি কার্যক্রম থমকে গেছে। এ অবস্থায় বদলি চালুর দাবিতে পুনরায় আন্দোলনের দিকে যাচ্ছেন এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬