দাখিল পরীক্ষার খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ, দেখুন এখানে

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো

মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

২০২৬ সালের দাখিল পরীক্ষার খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর ১১৮তম কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যেসব উপজেলা, জেলা শহর বা মহানগরে দুই বা ততোধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেসব এলাকার কেন্দ্রভুক্ত মাদ্রাসার পরীক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের ভেন্যুতে পরীক্ষা দেবে না। তাদের নিকটবর্তী অন্য কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষায় অংশ নিতে হবে।

এতে বলা হয়, যেখানে দুটি কেন্দ্র রয়েছে সেখানে এক কেন্দ্রভুক্ত মাদ্রাসার পরীক্ষার্থীরা অপর কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা দেবে। আর যেখানে তিন বা ততোধিক কেন্দ্র রয়েছে, সেসব ক্ষেত্রে পরীক্ষার্থীদের নিকটবর্তী কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছে। 

এ বিষয়ে খসড়া তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী তিন কর্মদিবসের মধ্যে [email protected] ই-মেইলে সংশ্লিষ্ট মাদ্রাসার EIIN নম্বর উল্লেখ করে মতামত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

খসড়া কেন্দ্র তালিকা দেখুন এখানে

রোদ-গরম-তৃষ্ণা কিংবা ক্লান্তি এড়াতে পানিই হোক শিক্ষার্থীদের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দেশের গবেষণার তথ্য এক জায়গায় আনছে ইউজিসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপ, চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে তিনজনকে অভিযুক্ত করল বিসিবি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
অটোরিকশার ধাক্কায় রক্তাক্ত মেয়ে, পুলিশ বললেন— ‘নিজের সন্তা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬