৪৫ মাদ্রাসায় চালু হলো বাণিজ্য বিভাগ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ PM
রাজধানীর একটি মাদ্রাসার শ্রেণিকক্ষ

রাজধানীর একটি মাদ্রাসার শ্রেণিকক্ষ © সংগৃহীত

তিন শর্ত ও পাইলটিং পদ্ধতিতে দেশের ৪৫টি মাদ্রাসায় নবম-দশম শ্রেণিতে চালু হয়েছে বাণিজ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রফেসর মো. আবদুল মান্নান।

দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, দাখিল-আলিম ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোর মধ্যে শর্ত পূরণ করতে সক্ষম এমন মাদ্রাসাগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। যে মাদ্রাসাগুলো সত্যিকার অর্থেই সক্ষম তা যাচাই-বাছাই করেই নবম শ্রেণিতে বাণিজ্য বিভাগ চালু রয়েছে। ব্যবসা শিক্ষার সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরা পূর্ব থেকেই পরিচিত, কারণ তারা আরবির অনেক বইয়ে বাণিজ্যের অনেক চ্যাপ্টার পড়ে ফেলে। রমজান পরবর্তী সময়ে মাঠ পর্যায়ে খোঁজ নেওয়ার মাধ্যমে আরও বলে করে বোঝা যাবে।

জানা গেছে, ৮ম শ্রেণিতে কমপক্ষে ১০০ শিক্ষার্থী, অতিরিক্ত ২টি শ্রেণিকক্ষ এবং এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত বাণিজ্য বিভাগের শিক্ষকদের বেতন দেওয়ার সক্ষমতা থাকতে হবে— এমন তিন শর্ত দিয়ে দেশের ৪৫টি মাদ্রাসায় চালু হয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ।

দেশে দাখিল-আলিম পর্যায়ের মাদ্রাসার সংখ্যা প্রায় ৮ হাজার। দাখিল ও আলিম চালু আছে যথাক্রমে ৬ হাজার ৪৭৪ ও ১ হাজার ৫২৫টিতে। ফাজিল মাদ্রাসা ১ হাজার ৩৪৭টি। কামিল মাদ্রাসা ৩৫৯টি। আর সরকারি আলিয়া মাদ্রাসা ৩টি। এরমধ্যে রাজধানীর ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসাসহ দেশের মোট ৪৫টি মাদ্রাসার নবম শ্রেণিতে বাণিজ্য শাখা খোলা হয়েছে।

মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পাইলটিং পদ্ধতিতে চালু হওয়া বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কেমন বুঝতে পারছে, তা এখনো বুঝা যাবে না। আশা করছি তারা ভালো করবে। চলতি বছরে যে ৪৫টি মাদ্রাসায় বাণিজ্য বিভাগ চালু হয়েছে, তার বাহিরে আর কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার সুযোগ নেই। আগামী বছরে নতুন করে অনুমতি দেওয়া হতে পারে।

ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, দুই পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬