মাদ্রাসা বোর্ডের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ PM
বাংলাদেশ মাদ্রাসা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা বোর্ড © সংগৃহীত

দেশের ৮ম শ্রেণির সকল বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে।  

প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার মোট ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।

এর মধ্যে মেধা তালিকায় স্থান পেয়ে মেধাবৃত্তি পাচ্ছেন ৩ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী। এছাড়া আরও ৭ হাজার ৮২৬ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়াও দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর বিপরীতে মেধাবৃত্তি পাচ্ছেন ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ বৃত্তি পাচ্ছেন ৩১ হাজার ৫০০ জন শিক্ষার্থী। 023 (1)

অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোস…
  • ২৬ আগস্ট ২০২৬
শরিফুলকে কাউন্টিতে খেলতে দিল না বিসিবি, জানা গেল কারণ
  • ২৬ আগস্ট ২০২৬
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে …
  • ২৬ আগস্ট ২০২৬
খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে একই পরিবারের…
  • ২৬ আগস্ট ২০২৬