জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ PM
সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জুনিয়র বৃত্তির ফলাফল প্রকাশ করার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন

সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জুনিয়র বৃত্তির ফলাফল প্রকাশ করার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন © টিডিসি ফটো

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করল। এ ছাড়া দেশের সব শিক্ষা বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা সংবলিত গেজেট ওয়েবসাইটে প্রকাশ শুরু করেছে। 

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, শুরুতে বেলা ১টায় এ ফলাফল প্রকাশের কথা ছিল। তবে পরে দেড়টার দিকে ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়। 

এবার দুইভাবে দেখা যাবে পরীক্ষাল ফলাফল। দুই ক্যাটাগরি মিলিয়ে ৪৬ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এ মেধাক্রম তৈরি করা হয়েছে বলে জানা গেছে। যার একটি ট্যালেন্টপুল, অন্যটি সাধারণ বৃত্তি। বোর্ডভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এ মেধাক্রম করা হবে।

এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছিল।

যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল
প্রথমত এসএমএস পদ্ধতিতে জানা যাবে জুনিয়র ফলাফল। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নাম্বার এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে। 

দ্বিতীয়ত অনলাইন পদ্ধতিতে দেখা যাবে এই ফল। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নাম্বার ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।
রেজাল্ট শিট ডাউনলোড করবেন যেভাবে

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দেখা যাবে দুইভাবে

বৃত্তি পরীক্ষার ফল জানতে প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নোটিশ বোর্ড বা মেনু থেকে ‘Scholarship Result’ বা ‘বৃত্তি পরীক্ষার ফলাফল’ অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট লিংকে প্রবেশ করলে জেলার বা উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পিডিএফ ফাইল দেখতে পাবেন। ফাইলটি ডাউনলোড করে নিজের রোল নম্বর মিলিয়ে ফলাফল নিশ্চিত করুন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর ও চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী।

অ্যাম্বিভার্ট আসলে কারা? যেভাবে চিনবেন
  • ১২ আগস্ট ২০২৬
টেলিটকের জেন জি সিম কেনার অফারের মেয়াদ বাড়ল ৭ দিন
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিবন্ধিতা জয় করে জিপিএ-৫, ইয়াসিরের ডাক্তার হওয়ার স্বপ্নে…
  • ১২ আগস্ট ২০২৬
কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিককে পাঠানো মেসেজের স…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতা…
  • ১২ আগস্ট ২০২৬