জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দেখা যাবে দুইভাবে

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ PM
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ © ফাইল ছবি

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে। পাশাপাশি দেশের সব শিক্ষা বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা সংবলিত গেজেট প্রকাশ করবে। দুইভাবে দেখা যাবে পরীক্ষাল ফলাফল।

এবার দুই ক্যাটাগরি মিলিয়ে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এ মেধাক্রম তৈরি করা হয়েছে বলে জানা গেছে। যার একটি ট্যালেন্টপুল, অন্যটি সাধারণ বৃত্তি। বোর্ডভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এ মেধাক্রম করা হবে।

এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছিল।

যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল
প্রথমত এসএমএস পদ্ধতিতে জানা যাবে জুনিয়র ফলাফল। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নাম্বার এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে। 

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

দ্বিতীয়ত অনলাইন পদ্ধতিতে দেখা যাবে এই ফল। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নাম্বার ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।

রেজাল্ট শিট ডাউনলোড করবেন যেভাবে
বৃত্তি পরীক্ষার ফল জানতে প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নোটিশ বোর্ড বা মেনু থেকে ‘Scholarship Result’ বা ‘বৃত্তি পরীক্ষার ফলাফল’ অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট লিংকে প্রবেশ করলে জেলার বা উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পিডিএফ ফাইল দেখতে পাবেন। ফাইলটি ডাউনলোড করে নিজের রোল নম্বর মিলিয়ে ফলাফল নিশ্চিত করুন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর ও চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী।

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘বাস কার্ড’
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬