জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ PM
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল © ফাইল ছবি

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফল আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। এদিন বেলা ১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম ড এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। দুইভাবে এ ফলাফল দেখা যাবে।

জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ২০২৬ সালের ৬ জানুয়ারি।

আরও পড়ুন: আমার সপ্তাহ ৮ দিনে, ২৪ ঘণ্টা কাজ করতে প্রস্তুত: শিক্ষামন্ত্রী

ফল প্রকাশের দিন সার্ভারে চাপ এড়াতে শিক্ষার্থীরা দুইভাবে রেজাল্ট দেখতে পারবে: 
১. অনলাইন পদ্ধতি (Online Method): প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।

২. এসএমএস পদ্ধতি (SMS Method): মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেলেন পুতিন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬