মাধ্যমিকে সব শিক্ষার্থীকে উপবৃত্তি না দেওয়ার সুপারিশ

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

মাধ্যমিকে সব শিক্ষার্থীকে উপবৃত্তি না দেওয়ার সুপারিশ করেছে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কনসালটেশন কমিটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এই কমিটির খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দরিদ্র ও ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের জন্য সহায়তা নিশ্চিত করতে হবে। দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার ব্যয় লাঘবের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। সবার জন্য উপবৃত্তির পরিবর্তে দরিদ্র বলে বিবেচিত শিশুদের জন্য উচ্চতর হারে উপবৃত্তি দেওয়া যেতে পারে। স্বল্পমূল্যে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা হবে এক প্রয়োজনীয় পদক্ষেপ।

এতে আরও বলা হয়, দশম শ্রেণি পর্যন্ত অবিভাজিত শিক্ষাক্রম থাকা উচিত। নবম শ্রেণি থেকে বিদ্যালয়ের শিক্ষাকে বিভিন্ন ধারায় (বিজ্ঞান- মানবিক-ব্যবসায় শিক্ষা) বিভাজিত করার সিদ্ধান্ত সুবিবেচিত হয়নি। এই বিভাজন একাদশ শ্রেণি থেকে হওয়া বাঞ্ছনীয়। 

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬