কারিগরি বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ PM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেছে।

প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, দেশের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে মেধাবৃত্তি পাচ্ছেন ৮৯ জন এবং সাধারণ বৃত্তি পাচ্ছেন ১১৯ জন শিক্ষার্থী, মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০৮ জন।

এ বৃত্তি মূলত ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়েছে, যা তাদের শিক্ষার মান উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল
প্রথমত এসএমএস পদ্ধতিতে জানা যাবে জুনিয়র ফলাফল। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নাম্বার এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে। 

দ্বিতীয়ত অনলাইন পদ্ধতিতে দেখা যাবে এই ফল। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নাম্বার ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।

রেজাল্ট শিট ডাউনলোড করবেন যেভাবে
বৃত্তি পরীক্ষার ফল জানতে প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নোটিশ বোর্ড বা মেনু থেকে ‘Scholarship Result’ বা ‘বৃত্তি পরীক্ষার ফলাফল’ অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট লিংকে প্রবেশ করলে জেলার বা উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পিডিএফ ফাইল দেখতে পাবেন। ফাইলটি ডাউনলোড করে নিজের রোল নম্বর মিলিয়ে ফলাফল নিশ্চিত করুন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর ও চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী।

এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছিল।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬