জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কে কত টাকা পাবে, জানালেন শিক্ষামন্ত্রী

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ PM
চিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে জুনিয়র বৃত্তির ফলাফল প্রকাশ করেন

চিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে জুনিয়র বৃত্তির ফলাফল প্রকাশ করেন © টিডিসি ফটো

জুনিয়র, দাখিল ৮ম শ্রেণি, ইবতেদায়ি ৫ম শ্রেণি, জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন। উত্তীর্ণরা মেধা বৃত্তি ৪৫০ ও সাধারণ বৃত্তি হিসেবে ৩০০ টাকা ছাড়াও এককালীন অনুদান পাবে বলে তিনি জানান।

এ সময় লিখিত বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আজ আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা, দাখিল ৮ম শ্রেণি, ইবতেদায়ি ৫ম শ্রেণি, জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এ পরীক্ষায় যারা বৃত্তি অর্জন করেছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষার্থীরা দেশের গর্ব, ভবিষ্যতের সম্ভাবনা। এই বৃত্তি শুধু একটি পুরষ্কার নয়-এটি মেধা, পরিশ্রম ও অধ্যবসায় এর স্বীকৃতি। 

তিনি বলেন, আমি আশাকরি, এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশের উন্নয়ন, জ্ঞান চর্চা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা এবার বৃত্তি পায়নি তাদেরও আমি নিরুৎসাহিত না হওয়ার আহবান জানাই। জীবনে সাফল্যের অনেক সুযোগ আছে চেষ্টা চালিয়ে গেলে নিশ্চয়ই সফল হবে। আমি শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানাই, কারণ তাদের উৎসাহ ও পরিশ্রম ছাড়া শিক্ষার্থীদের এ সাফল্য সম্ভব হত না। সরকার শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

তিনি জানান, সারাদেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি শেষ হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৫টি বিষয়ে (বাংলা-১০০, ইংরেজি-১০০, গণিত-১০০, বিজ্ঞান-৫০, বাংলাদেশ ও বিশ্বপরিচয়-৫০) ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিথ তথ্য অনুযায়ী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উভয় স্তরে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষায় ৫০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় সর্বমোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। তন্মধ্যে ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। 

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

পরীক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৭০০ জনকে মেধা বৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৬৯ হাজার ৬০৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তার মধ্যে ৬৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৪৮ হাজার ২৯৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করে তন্মধ্যে ৪৩ হাজার ৭০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৩ হাজার ১০৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে, তন্মধ্যে ২৬১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা বৃত্তি ৪৫০ (চারশত পঞ্চাশ) টাকা ও এককালীন অনুদান (বাৎসরিক) ৫৬০ (পাঁচশত ষাট) টাকা এবং সাধারণ বৃত্তি মাসিক ৩০০ (তিনশত) টাকা ও এককালীন অনুদান (বাৎসরিক) ৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা হারে বৃত্তিপ্রাপ্ত হবে।

এ কর্মসূচি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, ফলাফল আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও ফলাফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য আমি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বোর্ডসমূহ, সব জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দসহ শিক্ষা পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081