এনটিআরসিএর বহির্ভূত পদে নিয়োগ নিয়ে যে নির্দেশনা দিল মাদ্রাসা অধিদপ্তর

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বাংলাদেশের বেসরকারি মাদ্রাসাগুলোতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতাবহির্ভূত শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বেসরকারি মাদ্রাসাগুলোতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতাবহির্ভূত শূন্য পদে সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশের প্রেক্ষিতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো অনুযায়ী নিয়োগ করে থাকে।

এতে আরও বলা হয়, গত ১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ জারি হওয়ায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিকে এ নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতাবহির্ভূত শূন্যপদ পূরণের জন্য নির্দেশ করা হলো।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হলে এমপিও প্রদান করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬