আলিম পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ। এটি চলবে ৯ মার্চ পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ মোট অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের অনুকূলে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করে তার রশিদ সংরক্ষণ করতে হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম পরীক্ষার অনলাইনের ফরম পূরণের কার্যক্রম আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফি পরিশোধ করা যাবে ১০ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে বলা হয়েছে, প্রতিষ্ঠানে একই নামে একাধিক ছাত্র/ছাত্রী থাকতে পারে। সে ক্ষেত্রে ফরম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও পিতা-মাতার নাম মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করতে পারবে। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয়/বিষয়সমূহের পরীক্ষা কোন যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

এতে বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনি পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক নির্বাচনি পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষার ফরমপূরণ করতে পারবে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রতিবন্ধী/সেরিব্রালপলসি বা বিশেষ চাহিদা সম্পন্ন এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য।

এতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরীক্ষার্থীদের আলিম পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বিষয় ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারবে। কিন্তু এ মডেল টেস্ট কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না।

ফরম পূরণের বিজ্ঞপ্তি দেখুন এখানে

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬