ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন

২৬ মার্চ ২০২৬, ০৪:১৮ PM
ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন

ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে বর্তমান পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. জাহাঙ্গীর কবীরকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। উভয় প্রজ্ঞাপনে যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সই করেছেন।

ডা. মোস্তফা আজিজ সুমন পরিচালক (ভারপ্রাপ্ত)-এর পাশাপাশি সহযোগী অধ্যাপক (রেডিয়েশন অনকোলজি) পদে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে কর্মরত এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংযুক্ত ছিলেন। তিনি ২০২৪ সালের ৩ অক্টোবর সহযোগী অধ্যাপক (ইনসিটু) পদে পদোন্নতি লাভ করেন।

অন্যদিকে, বর্তমান পরিচালক ডা. জাহাঙ্গীর কবীরকে প্রত্যাহার করে ওএসডির পাশাপাশি তাকে ঢাকা মেডিকেল কলে সার্জিক্যাল অনকোলজি বিভাগে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬