চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান শাহীন না ফেরার দেশে

১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০২ PM
ডা. মাহবুবুর রহমান শাহীন

ডা. মাহবুবুর রহমান শাহীন © সংগৃহীত

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান শাহীন মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ডা. মাহবুবুর রহমান শাহীন ইবনে সিনা হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন।

ডা. শাহীন ১৯৬১ সালের মে মাসে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি (ডি.অফথ) ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়াও তিনি ইবনে সিনা হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন। মরহুমের মৃত্যুতে চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও রোগীরা একজন দক্ষ, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারালেন। পরিবার সূত্রে জানা গেছে, ডা. মাহবুবুর রহমান শাহীনের জানাজা আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা কটিয়াদি উপজেলার গচিহাটা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950