মিটফোর্ড হাসপাতালে চুরিতে অতিষ্ঠ হয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

০২ মার্চ ২০২৬, ০৩:১৪ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৩:২৪ PM
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল © সংগৃহীত

চুরি যাওয়া মালামাল উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতসহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ সোমবার (২ মার্চ) বেলা ৩টা পর্যন্ত তারা ডিউটি থেকে বিরত রয়েছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিতের বিষয়ে আলোচনা চলছে।

ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, বিগত কয়েক দিনে ডিউটি চলাকালীন বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের লিটম্যান স্টেথোস্কোপ, মোবাইল-ফোনসহ অতি প্রয়োজনীয় ও দামি জিনিসপত্র চুরি হয়েছে। তারা বলছেন, গত এক সপ্তাহে সার্জারি, মেডিসিন ও গাইনি ডিপার্টমেন্টে প্রায় ১০টি বড় চুরির ঘটনা ঘটেছে।

এ ছাড়া হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের শরণাপন্ন হলে আমাদের অত্যন্ত হতাশ ও হতভম্ব হতে হয়। সহকারী পরিচালক ডা. মফিজুর রহমান আমাদের ওপরই চুরির অপবাদ আরোপ করেন এবং নিজ খরচে সিসি ক্যামেরা লাগানোর মত অনাকাঙ্খিত ও অসহযোগিতামূলক বক্তব্য দেন।

তাদের অভিযোগ, এর আগে জানুয়ারি মাসে একজন ইন্টার্ন চিকিৎসকের ওপর ভিত্তিহীনভাবে ওষুধ চুরির অপবাদ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তা ‘ভুল বোঝাবুঝি’ বলে উড়িয়ে দেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসকরা বলেন, কর্মস্থলে নিরাপত্তার অভাব এবং প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণের পরিবর্তে এমন অপমানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের পেশাগত মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।

এ অবস্থায় চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবিগুলো হল— সহকারী পরিচালককে তার ভিত্তিহীন মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে, হাসপাতালের প্রতিটি ফ্লোরে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা সচল করতে হবে এবং আনসার কর্মকর্তাদের সহযোগিতা সাপেক্ষে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে লিখিতভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দিতে হবে এবং শর্তহীনভাবে দাবি পূরণ করতে হবে। ডিউটিতে ফেরার পর কোনো ইন্টার্ন চিকিৎসককে হয়রানি বা হেনস্থাস্বরূপ কিছু করা হলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে সহকারী পরিচালক ডা. মফিজুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএমএ রুস্তম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি অফিসে আসার পর জানতে পারি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গিয়েছেন। তারা আমাকে প্রথমে জানায়নি বিষয়টি। আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আনসার সদস্য সীমিত, সিসিটিভি ক্যামেরাও সর্বত্র স্থাপনের সুযোগ নেই। তারপরেও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব নিরাপত্তা নিশ্চিত করার। আমাদের ইন্টার্নরা আজকেই ডিউটিতে জয়েন করবেন।

তবে ইন্টার্নরা বলছেন, তাদের দাবিদাওয়া আদায়ে অগ্রগতি এবং চুরির অপবাদের বিষয়ে সংশ্লিষ্টরা ক্ষমা না চাইলে কর্মবিরতি বহাল থাকবে।

সরকারি চাকরি নিয়ে যে সতর্কবার্তা দিল জনপ্রশাসন মন্ত্রণালয় 
  • ১৮ আগস্ট ২০২৬
ইবির বিবিএ অনুষদে তালা দিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা
  • ১৮ আগস্ট ২০২৬
‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দ…
  • ১৮ আগস্ট ২০২৬
স্ট্রোকে প্রেমিকার আকস্মিক মৃত্যু, শোক সইতে না পেরে কঠিন সি…
  • ১৮ আগস্ট ২০২৬
১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম: …
  • ১৮ আগস্ট ২০২৬
বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার …
  • ১৮ আগস্ট ২০২৬