হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন : কোন অনুষদ কখন, কোথায়

১২ জুলাই ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:২৩ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই দিনব্যাপী ২০২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওরিয়েন্টেশন কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১৪ ও ১৫ জুলাই বিভিন্ন অনুষদের ওরিয়েন্টেশন নির্ধারিত সময়সূচি ও স্থানে অনুষ্ঠিত হবে।

প্রথম দিন ১৪ জুলাই (সোমবার) সকাল ১০টায় কৃষি অনুষদের ওরিয়েন্টেশন হবে অডিটরিয়াম-১-এ। একই দিন বেলা সাড়ে ১১টায় ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের অনুষ্ঠান হবে অডিটরিয়াম-২-এ। বিকেল ৪টায় বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেশন হবে অডিটরিয়াম-১-এ এবং বিকেল সাড়ে ৫টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অনুষ্ঠান হবে অডিটরিয়াম-২-এ।

দ্বিতীয় দিন, ১৫ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে নয়টায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে অডিটরিয়াম-১-এ। এরপর বেলা সাড়ে ১১টায় সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অনুষ্ঠান হবে একই স্থানে। বিকেল চারটায় বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন হবে অডিটরিয়াম-১-এ এবং বিকেল সাড়ে ৫টায় ফিশারিজ অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে অডিটরিয়াম-২-এ।

নতুন শিক্ষার্থীদের নির্ধারিত তারিখ, সময় ও স্থানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9