২০ দিনের ছুটিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

০৯ মার্চ ২০২৬, ০৫:১৭ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর, শবে কদর, জুমাতুল বিদা, জ্বালানি তেল সংকট এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) টানা ২০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর, শবে কদর ও জুমাতুল বিদা উপলক্ষে আগামী মঙ্গলবার (১০ মার্চ) থেকে বুধবার (২৫ মার্চ) পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী বুধবার (১১ মার্চ) থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত সকল অফিস কার্যক্রম বন্ধ রাখা হবে।

অন্যদিকে চলমান জ্বালানি তেল সংকটের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের পর পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ২০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। 

ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠদান ও অন্যান্য কার্যক্রম আবার শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে ছুটি ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। শিক্ষার্থীদের হাতে-কাঁধে ভারী ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিতে দেখা গেছে। তাদের চোখে-মুখে পরিবারের সঙ্গে ধর্মীয় উৎসব ও দীর্ঘ ছুটি পালনের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। এছাড়াও আগামীকাল (১০ মার্চ) শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম পর্যন্ত বাসের সুবিধা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার সিদ্ধান্তসহ ছুটি চলাকালীন ক্যাম্পাসের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ধর্মীয় উৎসব আনন্দমুখর এবং নিরাপদে কাটানোর জন্য শুভকামনা জানানো হয়েছে।

যশোরে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ৮, অনুপস…
  • ০৯ জুলাই ২০২৬
আজ ফেনীতে এনসিপির পদযাত্রায় যাচ্ছেন নাহিদ-হাসনাতসহ যেসব কেন…
  • ০৯ জুলাই ২০২৬
জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ…
  • ০৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী, জলাবদ্ধতায় স্বাস্থ্য কমপ্লে…
  • ০৯ জুলাই ২০২৬
ছোট ভাইকে বাঁচাতে পানিতে নেমে ডুবে গেল সাড়ে ৩ বছর বয়সি বড় ব…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence