রাবিপ্রবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ PM
রাবিপ্রবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার

রাবিপ্রবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার © সংগৃহীত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ‘হাল্ট প্রাইজ অ্যাট আরএমএসটিইউ ২০২৫/২৬’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)। চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো তাদের উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করবে এবং সেখান থেকেই নির্ধারিত হবে বিজয়ীরা। প্রতিযোগিতায় মোট ৯ হাজার টাকার প্রাইজ পুল নির্ধারণ করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার জন্য প্রস্তুত মঞ্চ। উদ্ভাবনী ভাবনা, সামাজিক প্রভাব এবং উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করতে এই আয়োজন। এই আয়োজনের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ইলিয়াস। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবন ও সামাজিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজন করা হচ্ছে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় নগদ অর্থের পাশাপাশি বিশেষ পুরস্কার। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪ হাজার টাকা নগদ অর্থ এবং কক্সবাজারের নিসর্গ হোটেলে ডিলাক্স প্রিমিয়ার স্যুইটে ২ রাত ৩ দিনের এক্সক্লুসিভ স্টে। প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে ব্যুফে ব্রেকফাস্ট, সুইমিং পুল, জিম, ওয়েলকাম ড্রিংকস, ফ্রি ওয়াই-ফাই এবং কার পার্কিং। এ ছাড়া প্রথম রানার-আপ ৩ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দল পাবে ২ হাজার টাকা।

আয়োজক দল জানিয়েছে, সমুদ্রের নীল জলরাশির পাশে বিজয় উদযাপনের পাশাপাশি তরুণদের উদ্ভাবনী আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার একটি অনন্য সুযোগ করে দিচ্ছে এই হাল্ট প্রাইজ অ্যাট আরএমএসটিইউ ২০২৫-২৬। তাদের প্রত্যাশা, এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সামাজিক ব্যবসা ও উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঘুমিয়েও সারারাত ইবাদতের সাওয়াব রয়েছে যে আমলে
  • ১৬ মার্চ ২০২৬
শবে কদরের নামাজের নিয়ম, পড়ার পদ্ধতি ও ফজিলত
  • ১৬ মার্চ ২০২৬
মসজিদে শিশুকে চড়, প্রতিবাদ করায় যুবদল নেতার নেতৃত্বে হামলা-…
  • ১৬ মার্চ ২০২৬
লটারি বাদের প্রজ্ঞাপন জারি, স্কুল ভর্তির প্রক্রিয়া এখনও চূড়…
  • ১৬ মার্চ ২০২৬
কুবির আইন বিভাগের চার ব্যাচ থেকে আইনজীবী হলেন ৮২ জন
  • ১৬ মার্চ ২০২৬
প্রেমের পর ঢাকা কলেজছাত্রের সঙ্গে বিয়ে, এক বছর না যেতেই লা…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence