জ্বালানি সংকটে জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধ, খোলা থাকবে হল

০৯ মার্চ ২০২৬, ০৯:২৮ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) © ফাইল ফটো

জ্বালানি সংকটের কারণে জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীদের আবাসনের বিষয়টি বিবেচনায় নিয়ে হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসন। গতকাল ৮ মার্চ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার আলোকে আগামী ০৯ মার্চ ২০২৬ থেকে ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অফিস ও ক্লাস বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

তবে এই অবস্থায় অনেক বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। 

আজ সোমবার (৯ মার্চ) জরুরি ভিত্তিতে শহীদ আবরার ফাহাদ হল, জননেতা আব্দুল মান্নান হল, শহীদ ওসমান হাদী হল, বেগম ফজিলাতুন্নেছা জোহা হল, আলেমা খাতুন ভাসানী হল এবং শহীদ জননী জাহানারা ইমাম হল কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে জানিয়েছেন, ‘বন্ধকালীন সময়ে হলে অবস্থান করতে ইচ্ছুক আবাসিক শিক্ষার্থীদের হল প্রভোস্ট এর পূর্বানুমতি ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে হলে অবস্থান করতে পারবেন।’

হলে অবস্থানের জন্য মানতে হবে যেসব নির্দেশনা:

১। ছুটিকালীন সময়ে অবস্থানকারী শিক্ষার্থীদের নাম, স্টুডেন্ট আইডি, মোবাইল নাম্বার এবং রুম নাম্বার হলে নিরাপত্তাকর্মীকে সরবরাহ করতে হবে।

২। বন্ধের সময়ে হলে অবস্থানকালে ল্যাপটপ ও কম্পিউটারসহ মূল্যবান মালামালর নিজ দায়িত্বে রাখতে হবে।

৩। হলে প্রবেশের সময় ও হল থেকে বের হওয়ার পূর্বে নিরাপত্তা প্রহরীকে পরিচয় প্রদান করে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪। হল ছেড়ে যাওয়ার পূর্বে নিজ নিজ রুমের লাইট ও ফ্যান বন্ধ করতে হবে। 

৫। উক্ত বন্ধের মধ্যে হল সংক্রান্ত কোনো ধরনের নিয়ম শৃঙ্খলার ব্যত্যয় ঘটলে তার দায়িত্ব নিজেকে নিতে হবে।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9