ব্র্যান্ড ‘নকল’ করে সেমাই বিক্রি, ফেনীতে জরিমানা গুণল ব্যবসায়ী

১০ মার্চ ২০২৬, ০৫:৫৪ PM
নকল সেমাই বিক্রির দায়ে জরিমানা করছে ভ্রাম্যমান আদালত

নকল সেমাই বিক্রির দায়ে জরিমানা করছে ভ্রাম্যমান আদালত © সংগৃহীত

খোলা অবস্থায় জিলাপি বিক্রি, নিম্নমানের লবণ দিয়ে ইফতারি তৈরি ও নকল সেমাই বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা। মঙ্গলবার (১০ মার্চ) ফেনী শহরের ট্রাংক রোড ও বড় বাজার এলাকায় ইফতারি ও নিত্যপণ্যের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে শহরের ট্রাংক রোড এলাকার মেসার্স রহমানিয়া রেস্টুরেন্টে খোলা অবস্থায় জিলাপি প্রদর্শন করে বিক্রি এবং নিম্নমানের লবণ ব্যবহার করে ইফতারি সামগ্রী প্রস্তুত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বনফুল লাচ্ছা সেমাইয়ের নকল করে তৈরি করা ‘বর্ণফুল লাচ্ছা সেমাই’ প্যাকেটে মেয়াদসহ প্রয়োজনীয় ঘোষণা না থাকা এবং নিম্নমানের পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে বড় বাজার এলাকার মেসার্স মোর্শেদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সোহাগ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্য, জেলা কার্যালয়ের কর্মচারী এবং জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, রমজানকে সামনে রেখে ইফতারি ও নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে খোলা অবস্থায় খাদ্যপণ্য বিক্রি, নিম্নমানের উপকরণ ব্যবহার, নকল ও ভেজাল পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ: জরিমানা
স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9