যশোরে অবৈধভাবে মবিল বোতলজাত করায় ১ লাখ টাকা জরিমানা

০৯ মার্চ ২০২৬, ১১:৩৪ AM
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। © সংগৃহীত

যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে অবৈধভাবে মবিল (লুব্রিকেন্ট অয়েল) বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়।

রবিবার (৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মান্দারতলা বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানকালে দেখা যায়, মান্দারতলা বাজারের মেসার্স এস এম লুব নামের প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত মবিল তৈরি করছেন। প্রতিষ্ঠানটি এইচডি-৫০, ২০ডব্লিউ-৪০ ও ২০ডব্লিউ-৫০ নামের মবিল ম্যানুয়ালভাবে বোতলজাত করে বাজারজাত করছিল। এ ছাড়া তাদের মবিল পরীক্ষার জন্য কোনো ল্যাব সুবিধাও নেই বলে জানা যায়।

এই অপরাধে ৫০ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা, ক্যাব যশোরের সদস্য এবং র‍্যাব-৬ এর একটি দল উপস্থিত ছিলেন।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬