জিলাপিতে হাইড্রোজ ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ PM
বেঙ্গল সুইট ফুড

বেঙ্গল সুইট ফুড © টিডিসি ফটো

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে মৌলভীবাজার বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৮ আগস্ট  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক  দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মৌলভীবাজারের বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করেন।

হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

জানা যায়, মামলার ধারাবাহিক শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালত ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আরিফ বিল্লাহ তারেক ২৩ ফেব্রুয়ারি ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর দুটি ধারায় ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ টাকা জরিমানা আরোপ ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন বলেন, হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও পাকস্থলীর ক্যান্সার; পেটের পীড়া ও আলসার; মানব দেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমরা বদ্ধপরিকর। ভেজাল ও ক্ষতিকারক উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনসাধারণকে নিরাপদ খাদ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬