বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের বোনাসের জিও জারি, যখন পাবেন

১৪ মে ২০২৬, ০৪:০১ PM , আপডেট: ১৪ মে ২০২৬, ০৪:৩৮ PM
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © ফাইল ফটো

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও ছাড়া করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আজ বৃহস্পতিবার (১৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় এক কর্মকর্তা কর্মকর্তা। ইতিমধ্যে এপ্রিল মাসের বেতন পেয়েছেন তারা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও জারি করা হয়েছে। সোমবার কিংবা মঙ্গলবার থেকে এ অর্থ পাবেন তারা।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার চেক ছাড় করা হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকে এটি পাঠানো হবে। পরে সেখান থেকে একটি চিঠি আসার পর সোমবার বা মঙ্গলবার তারা বোনাসের অর্থ পাবেন। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন: আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬