আলিম পরীক্ষা

কেন্দ্র স্থাপন নিয়ে নতুন নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড

১২ মে ২০২৬, ০৮:৪০ AM , আপডেট: ১২ মে ২০২৬, ০৮:৪১ AM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

দাখিলের মতো আলিমেও নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না মাদ্রাসা শিক্ষার্থীরা। এক্ষেত্রে যেসব উপজেলায় মাত্র একটি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেসব এলাকার কেন্দ্রস্থিত মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সোমবার (১১ মে) মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কোনো অবস্থাতেই মাদ্রাসার পরীক্ষার্থীরা নিজ মাদ্রাসার কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে, ভৌগোলিক অবস্থান ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এ ক্ষেত্রে কেন্দ্রস্থিত মাদ্রাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো কেন্দ্রে পরীক্ষা নেয়া যেতে পারে।

এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলার অন্য কোনো প্রতিষ্ঠানে (মাদ্রাসা ছাড়া) কেন্দ্র প্রতিস্থাপন করে সব পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ব্যবস্থাও করা যেতে পারে। তবে কোনো অবস্থাতেই উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের ব্যবস্থা করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
 
উল্লেখ্য, ২ জুলাই থেকে আলিম পরীক্ষা শুরু হতে যাচ্ছে, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬