চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা

১১ মে ২০২৬, ০২:৫৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নীতিমালায় স্বাক্ষর না করায় এটি চূড়ান্ত অনুমোদন হয়নি বলে জানা গেছে। সোমবার (১১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ইতিমধ্যে নীতিমালাটি প্রাথমিক অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা শিক্ষামন্ত্রীর অনুমোদনের কথা থাকলেও সেটি অনুমোদন হয়নি। আজ সোমবার বেলা ২টা পর্যন্ত নীতিমালায় স্বাক্ষর করেননি শিক্ষামন্ত্রী। ফলে মাদ্রাসার বদলি নীতিমালা জারি করা সম্ভব হচ্ছে না। এমনকি নীতিমালা জারি না হলে বদলি সফটওয়্যারও প্রস্তুত করতে পারছে না মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

নাম অপ্রকাশিত রাখার শর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাদ্রাসার বদলি নীতিমালা এখনো অনুমোদনের অপেক্ষায় শিক্ষামন্ত্রীর দপ্তরে রয়েছে। আমরা প্রতিনিয়ত মন্ত্রীর দপ্তরে খোঁজ রাখছি। নীতিমালা অনুমোদন হলে আমরা ওয়েবসাইটে প্রকাশ করব।’

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, নীতিমালাটি চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহেই তারা এ সংক্রান্ত চিঠি পাবেন বলে আশা করছেন।

আরও পড়ুন: দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসছে: শিক্ষামন্ত্রী

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বদলি নীতিমালা করেছে সরকার। এতে শিক্ষকদের নিজ জেলায় বদলির পথ সুগম হয়েছে। স্কুল-কলেজের শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা জারি হলেও মাদ্রাসার বদলি নীতিমালা এখনো অনুমোদন হয়নি।

এর ফলে মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বদলি নীতিমালা প্রস্তুত করে সেটি অনুমোদনের জন্য শিক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো হলেও তা অনুমোদন হয়নি। ফলে মাদ্রাসা শিক্ষকদের অপেক্ষাও আরও বাড়ছে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9