এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা অনুমোদন

০৭ মে ২০২৬, ০২:০৬ PM , আপডেট: ০৭ মে ২০২৬, ০২:১২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের জন্য বদলি নীতিমালা অনুমোদন হয়েছে। শিগগিরই নীতিমালাটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে এবং এ বিষয়ে পরিপত্র জারি করা হবে বলে কারিগরি ও মাদ্রাসা বিভাগ সূত্রে জানা গেছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের কষ্ট লাঘবে ও স্থানাস্তরের বা বদলি প্রক্রিয়া সহজ করতে একটি নীতিমালা করা হয়েছে। এ ছাড়াও সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু হবে। মেমিস সফটওয়্যারের কাজ না হলে নতুন সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হবে।

এমপিওভুক্ত শিক্ষকরা এ সফটওয়্যারের আওতায় আসছেন। বদলি নীতিমালায় একজন শিক্ষক তার কর্মজীবনে তিনবার বদলি হতে পারবেন, তবে বদলি হতে নিজ নিজ প্রতিষ্ঠানের কমিটির অনুমোদন লাগবে বলে জানা গেছে।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বদলি নীতিমালা করেছে সরকার। এতে শিক্ষকদের নিজ এলাকায় বদলির পথ সুগম হয়েছে। স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নীতিমালা ও সফটওয়্যার লাইভ হওয়ায় বদলির অপেক্ষায় রয়েছেন তারা।

এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকরা উপেক্ষিত ছিলেন। অবশেষে তাদের বদলি নীতিমালাও ফাইনাল হয়ে শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিকে গত ২০ এপ্রিল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) শূন্য পদের জন্য তথ্যাদি প্রেরণের সফটওয়্যার বন্ধ ঘোষণা করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9