বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২ মে ২০২৬, ১২:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সানজিদা আক্তার (১২) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১১ মে) বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির বাসিন্দা মো. আলাউদ্দিন ড্রাইভারের মেয়ে। তার বাবা পেশায় একজন অটোরিকশাচালক। সানজিদা স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সানজিদা তার ছোট ভাইকে নিয়ে ঘরের ভেতরে খেলাধুলা করছিল। ওই সময় ঘরে পরিবারের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ পর তার মা ঘরে ফিরে সানজিদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, ছোট ভাইয়ের সাথে খেলার ছলে অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ‘এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’

মরদেহটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬