শিক্ষকদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা শিক্ষা বোর্ড

১২ মে ২০২৬, ১১:১৭ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে থাকা সকল মাদ্রাসা প্রধানদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ সই করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের ওয়েবসাইটে এই www.bmeb.gov.bd লিংকে প্রবেশ করে শ্রেণিভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা আগামী ২০ মে’র মধ্যে যথাযথভাবে এন্ট্রি/হালনাগাদ সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় বলা হয়—আবেদন করার জন্য প্রথমে বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) ‘অনলাইন সেবা-২’-এর ‘e-SIF/e-FF’ অপশনে ক্লিক করে ‘শ্রেণিভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করুন’ অপশনে ক্লিক করতে হবে।

মাদ্রাসার EIIN এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে তথ্য এন্ট্রি করতে হবে। যাদের EIIN নেই তারা কোড নম্বর দিয়ে লগ-ইন করে তথ্য এন্ট্রি করতে হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সুপার/ভারপ্রাপ্ত সুপার/প্রধান শিক্ষকদের নির্দেশনাটি দেওয়া হয়েছে বলে জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়। 

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬