শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়ার সময় জানাল মাদ্রাসা অধিদপ্তর

১৪ মে ২০২৬, ১২:০০ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন হলেও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ঈদ বোনাসের চেক ছাড় আগামী রবিবার (১৭ মে) হবে বলে জানা গেছে।   

মাদ্রাসা অধিদপ্তরেরর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের ফাইল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে রয়েছে। আজ মন্ত্রণালয় থেকে চেক ছাড়ের অফিস আদেশ হবে এবং আগামী রবিবার বাংলাদেশ ব্যাংকে চেক পাঠানো হবে। পরে সেখান থেকে একটি চিঠি আসার পর সোমবার বা মঙ্গলবার চেক ছাড় হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। 

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৬ গ্রামের মানুষের বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬