আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু

১৪ মে ২০২৬, ০৩:০৪ PM , আপডেট: ১৪ মে ২০২৬, ০৩:১৩ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © ফাইল ছবি

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি। প্রস্তাবিত এই সময়সূচি নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।

শিক্ষাবোর্ড বলছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করতে চান বলে জানিয়েছিলেন।

তিনি বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু এবং ১০ ফেব্রুয়ারি রোজা শুরুর কয়েকদিন আগেই পরীক্ষাটা শেষ করতে চাই। আর এইচএসসি পরীক্ষা জুনের মধ্যে শেষ করতে চাই, যাতে উচ্চশিক্ষায় ভর্তি ইচ্ছুকরা ফল সেমিস্টারে ভর্তিটা ধরতে পারে।

এর আগে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠান নিয়ে অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে গতকাল বুধবার (১৩ মে) মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬