৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে মামলা

২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ওই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম। 

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ধর্ষন চেষ্টাকারী ওই ৬৫ বছরের বৃদ্ধা আব্দুল হামিদ মোল্লা একই গ্রামের বাসিন্দা । তারা পাড়াপ্রতিবেশী হিসেবে দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছেন। অপর দিকে ভিকটিম ওই শিশু স্থানীয় একটা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। এ পৈচাশিক ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী ছাত্রীর দাদী জানান, পানি খাইতে চাইলে আমার নাতনি গ্লাসে করে ওই লম্পট হামিদ মোল্লার কাছে পানি নিয়ে গেলে হাত ধরে টান দিয়ে দরজা আটকিয়ে নাতিকে ধর্ষণ চেষ্টা চালায়। আমরা ওই লম্পট এর দৃষ্টান্তমূল শাস্তি দাবি করছি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬